নাটোর প্রেসক্লাবের পাশের চায়ের স্টল থেকে একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হাত বোমাটি উদ্ধার করা হয়। পরে তা নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ।

নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুস সাত্তার ও স্থানীয়রা টাইমনিউজবিডিকে জানায়, প্রেসক্লাবের পাশের আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে ঢোপের নিচে একটি বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় আব্দুল কুদ্দুস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।

এসএইচ