কুষ্টিয়া র‌্যাব-১২ হাতে আটক আব্দাল গনি নামের এক ভূয়া ডাক্তারকে ২ বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে কুষ্টিয়া লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওবাইদুর রহমান। তাকে সাহায্য করেন, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ সেলিম ফরাজী।

কুষ্টিয়া র‌্যাব-১২ জানায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে কুষ্টিয়া লিমিটেড সাইন বোর্ড লাগিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের অন্তরালে ডাক্তারী কার্যক্রম চালিয়ে আসছিল।

এই ঘটনা র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার মেজর মোছাদ্দেক ইবনে মুজিব জানতে পারলে ওই প্রতিষ্ঠানে হানা দেয়। এ সময় আব্দাল গনির অফিস কক্ষে ডাক্তারী সরঞ্জাম ও ওষধ এবং ব্যবস্থাপত্র পাওয়া যায়।

র‌্যাব তাকে চ্যালেন্স করলে তিনি বলেন আমি ডাক্তার নই, আমি একজন ডক্টর। এক পর্যায়ে সিভিল সার্জনের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হলে আব্দাল গনির গোমর ফাঁস হয়ে যায়।

তিনি ডাক্তার না হয়েও প্রতারণা করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তখন তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

এমকে