আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় রায় হওয়ার কথা রয়েছে।
এ রায় নিয়ে কোন অরাজকতা হলে পুলিশ মানুষের জানমাল রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
দায়িত্ব গ্রহণের পরদিন বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি।
পুলিশের ওপর সাম্প্রকিত হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এসময় তিনি বলেন, আইনের মধ্যে থেকে জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
জাবেদ পাটোয়ারী বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিস্তার বাংলাদশের বড় সমস্যা। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে দেশ ইতিমধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। পুলিশ সদস্যরা এক্ষেত্রে অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে।
আইজিপি বলেন, সমাগ্রিক পুলিশের মান বাড়াতে ইন্টেলিজেন্স পুলিশিং, তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবাদিহিতা গুরুত্ব পাবে। দায়িত্ব পালনকালে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, গণমুখী পুলিশিং অগ্রাধিকার দিব।
তিনি বলেন, নীতি ও আদর্শের ক্ষেত্রে অটল থেকে দেশের ও মানুষের জন্য কাজ করে যাব। জনবান্ধব পুলিশি সেবা করার মধ্য দিয়ে আমাদের সাফল্য আসবে।
এএস





