হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা ১০ মিনিটের দিকে তার ময়নাতদন্ত শেষ হয়।
ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ বিশ্বাস। পরে ডা. প্রদীপ বিশ্বাস বলেন, ‘নিহত মিজানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।’ লাশের ভিসেরা সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গতকাল বুধবার রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকার বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে সাভারের এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে রূপনগর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সুরতহাল রিপোর্টের বরাত দিয়ে রূপনগর থানার ওসি মো. শহীদ আলম জানান, কে বা কারা এএসপি মিজানুর রহমানকে গলায় ঝুটের কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
এমএনজে





