রাজধানীর আগারগাঁওয়ে টানা ৬ মাস কোনো চাকুরী না পাওয়ার অভিশাপে জাহিদুল ইসলাম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার রাতে সে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পরিবারের তথ্যনুযায়ী রাত ১১টার দিকে পশ্চিম আগারগাঁওয়ের ২৪৬/১ এর ‘সি’ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় লাশটি সিলিং ফ্যানের সঙ্গে নাইলন রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলো।
পুলিশ জানায়, জাহিদ দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছে। পরে পারিবারিক অভাব অনটনের কারণে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বছর খানেক পূর্বে গ্রামের বাড়ি থেকে আগারগাঁওস্থ মামার বাসায় এসে গাড়ি ড্রাইভিং শেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রাইভিং শেখার পরে ছয় মাস যাবত কোন কর্মসংস্থানের সুযোগ না পেয়ে মানসিক ভাবে ভেঙ্গে আত্মহত্যার পথ বেছে নেয় সে।জাহিদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দরের সাতনলায়। তার বাবার নাম আশরাফ আলী।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]