অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনালের ফারুক  আসফাক নামে এক সেনা কর্মকর্তা রাজধানীর মহাখালিতে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।

সোমবার সকাল আনুমানিক ১১টায় এ ঘটনা ঘটে।

জিআরপি থানার এসআই রফিকুল ইসলাম জানান, মহাখালি রেললাইনে ওপর দিয়ে মোবাইল  ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে।

সেখান থেকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ফারুক আসফাক রাজধানীর গুলশান-১ এর ৬ নং রোডের ৪০ নম্বর বাসায় বসবাস করতেন।

ঢাকা,৩০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর