রংপুরের মিঠাপুকুর ও পীরগাছা থানায় নাশকতা মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ৭৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুই জামায়াত কর্মীরা হলেন, মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাজী আবুল খায়েরের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও পীরগাছা উপজেলার জবদিগঞ্জ গ্রামের মহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির ও পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে আটক করা সম্ভব হয়নি। শনিবার ভোরের দিকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিলো।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান আটকের বিষয়টি জানিয়ে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
এমবি





