চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।
আজ (১১ জুলাই) বৃহস্পতিবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এই ঘটনা ঘটে।
বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩-বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান খান।
নিহতরা হলেন- উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎ পাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল ও একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল।
লে. কর্ণেল মাহবুবুর রহমান খান জানান, বুধবার (১০ জুলাই) রাতে রয়েল ও সাদ্দাম হোসেন পটলসহ আরও কয়েকজেনর একটি দল আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৬ -এর সাব পিলার ৫ দিয়ে ভারতে গরু আনতে যায়। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান রয়েল ও পটল।
পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও রয়েলের মরদেহ ভারতীয় ভূখণ্ডে পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এমবি





