নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ছয়জন।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকার আনোয়ার মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দক্ষিণপাড়া এলাকার আনোয়ার মিয়ার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সারুলিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইআর





