ফেনী জেলহাজতে এক যুবদল কর্মী মারা গেছে। নিহত যুবদল কর্মীর নাম মিয়াধন বলে জানা যায়।

বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

মিয়াধন দাগনভূঁইয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সিধরপুর গ্রামের আবদুল গফুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মিয়াধন রাতে জেলহাজতের মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তবে পরিবারের সদস্যদের অভিযোগ কিছুদিন আগে ফেনীতে গাড়ি পোড়ানোর মামলায় মিয়াধনকে গ্রেফতার করে দাগনভূঁইয়া থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে তার ওপর নির্যাতন করা হয়। নির্যাতনের ফলে অসুস্থ্ হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

পরিবারের অভিযোগ অস্বীকার করে দাগনভূঁইয়া থানার ওসি আবুল ফয়সল জানায়, মিয়াধন স্ট্রোক করে মারা গেছে। তাকে রিমান্ডে নেয়া হয়নি।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ