জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নড়াইলে রোববার থেকে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন এবং মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে সড়ক-মহাসড়কে চলাচলকারী নসিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মালিক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যহার করা হয়েছে।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





