রংপুর নগরীর বাস্ট্যান্ডে হামলা ও পিকআপ মালিক সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগ করার ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পিকআপ মালিক সমিতি।
সোমবার থেকে রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিসংযোগের পর নগরীর সাতমাথা এলাকায় শ্রমিকদের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়েছেন।
সমিতির সভাপতি আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার লোকজন বাসস্ট্যান্ডে ভাঙচুর ও পিকআপ মালিক সমিতির কার্যালয়ে আগুন দিয়েছে।
এসএইচ





