কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি রাজধানীর মোড় এলাকায় গাছের ডালের নিচে চাপা পড়ে আকাশ (০৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আকাশ ওই এলাকার কামাল হোসেনের ছেলে।

মহিষকুন্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসরাফ উজ্জামান জানান, সকালে মহিষকুন্ডি রাজধানীর মোড় এলাকার বাসিন্দা আনারুল সর্দ্দার গাছের ডাল কাটছিলেন। এসময় আকাশ গাছের নিচে খেলা করছিলো। হঠাৎ গাছের একটি ডাল আকাশের গায়ের ওপর পড়লে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে বলেও জানান চেয়ারম্যান আসরাফ উজ্জামা।

এমই