রাজধানীর কামরাঙ্গীরচরে নয়াগাঁও এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।

বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে নয়াগাঁও বাদশামিয়া স্কুলের পাশে ওই কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যার হাউস ইন্সপেকটর মনির হোসেন জানান, খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়।

তিনি বলেন, কারখানাটি বন্ধ থাকায় সেখানে কোনো লোকজন ছিল না।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

কেএইচ