রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট থেকে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী হিজবুল ও সম্রাটের পিছু নেই।

রাত সাড়ে ১২টার দিকে তারা নাগেরহাট বাসস্ট্যান্ডের সাজ্জাদ মোবাইল ও কম্পিউটার সেন্টারে ঢোকা মাত্রই সেখানে আমরা অভিযান চালাই।

এ সময় সেখান ১০০ পিচ ইয়াবাসহ কম্পিউটার সেন্টারের মালিক সাজ্জাদ(৩০) এবং হিজবুল(৪০), সম্রাট(৩৪) কে গ্রেফতার করি। তারা দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলেও জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এসএইচ