সিলেট জেলার কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকরা মাদকের মূল্য ৩ লাখ ৫৩ হাজার টাকা।
সোমবার ভোরে সীমান্ত পিলার ১২৫১/২৫ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কালাইরবাগ মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়।
পরে তা স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়।
সিলেট-৫’র বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এগুলো উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





