সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই যথারীতি নিজ নিজ দফতরে আসতে শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টায় নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ দফতরে পৌঁছান।

সচিবালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ বিষয়ে মুখ খুলে কোনও মন্তব্য না করলেও একে অপরের সঙ্গে এই মামলার রায় কী হতে পারে তা নিয়ে কানাঘুষা করছেন।

এদিকে, সচিবালয়ের অভ্যন্তরে আজ দর্শনার্থীদের আগমন অনেকটাই নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানা গেছে। সচিবালয়ের অভ্যন্তরের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তারা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছেন, যাতে কোনও ধরনের নাশকতা না ঘটে।

এমএম