বরিশালের বানারিপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহআলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

২০০৯ সালের ২০ জানুয়ারি স্ত্রী লাইজু বেগমকে হত্যার দায়ে সোমবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় প্রদান করেন।

শাহআলক বানারিপাড়া উপজেলার উত্তর বিষেরকান্দি গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে।

মামলার নথিসূত্রে জানা যায়, শাহআলমের পরকীয়ায় বাধা দেওয়ায় বিভিন্ন সময়ে সে স্ত্রীকে শারীরিক নির্যাতন করত। এক পর্যায়ে ২০০৯ সালের ২০ জানুয়ারি বিকাল ৩টায় নিজগৃহে স্ত্রী লাইজু বেগমকে শ্বাসরোধে হত্যা করে শাহআলম ও তার সহযোগীরা। এ ঘটনায় ২১ জানুয়ারি নিহত লাইজুর ভাই দুলাল হোসেন বাদী হয়ে বানারিপাড়া থানায় মামলা দায়ের করেন।

আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে লাইজু হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার স্বামী শাহআলমকে মৃত্যুদণ্ড এবং পরকীয়া প্রেমিকা শাহিদা ও প্রতিবেশী ইউসুফকে বেকসুর খালাসের আদেশ দেন বিচারক।

কেএইচ