লালমনিরহাট সদর উপজেলার টিএনটি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৮টি পরিবারের বসত ঘড় ও অন্তত ১০ লাখ টাকার পুরমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবাররা। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে সদর উপজেলার টিএনটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠৎ করে একটি ঘাড়ের ভিতরে থাকা টিভি থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান পুড়ে বাড়িতে ছড়িয়ে যায়। কিছু বুঝে উঠার আগে আগুন মুহূর্তের মধ্যে ৮টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন, আমিনুর ইসলাম, আয়ুব আলী, এরাশাদ আলী, মিঠু, লিখন, মানিক মিয়া, পেয়ারী বেগম ও রুবেল মিয়া। এরা সবাই ওই গ্রামের বাসিন্ধা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রসাশক আবু জাফর ও সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং নগদ অর্থ প্রদান করেন। আগুনে ৮টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নুস/এএস





