ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন অর্ডিন্যান্স, ১৯৭৬ রহিত করে আইন প্রণয়নের জন্য আনীত বিল ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বিল, ২০১৫ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশোধনকল্পে আনীত বিল ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০১৫’- জাতীয় সংসদে পাস হয়েছে।

দশম সংসদের সপ্তম অধিবেশনে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দু’টি বিল পাসের প্রস্তাব করলে বিল দু’টি পাস হয়।

‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বিল, ২০১৫ বিলটি মূলত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে কার্যকরিতা রহিত হয়ে যাওয়া অধ্যাদেশ ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন অর্ডিন্যান্স, ১৯৭৬’-এর বাংলায় আইনী রূপ। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বাংলাদেশের বেসরকারি খাতে অর্থায়ন ও পরামর্শ সেবা দিয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করণে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিচালকবৃন্দ ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের আর্টিকেল অব এ্যাগ্রিমেন্টের ১৯৫৫ সালে অনুমোদন করায় চুক্তি অনুযায়ী বর্ণিত করপোরেশনের সদস্য হিসেবে বাংলাদেশের অংশগ্রহণের জন্য বিধান রাখা সমীচীন।

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০১৫’-এ মূলত ২০১২ সালে প্রণীত মূল আইনের ধারা ২-এর দফা (৪৮)-এ ‘তালিকাভুক্তিসীমা’ অর্থ কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার) মাস সময়ে ২৪ (চব্বিশ) লক্ষ টাকার সীমা, কিন্তু নিম্নবর্ণিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না’-এ উল্লিখিত ২৪ সংখ্যাটির স্থলে ৩০ সংখ্যাটি প্রতিস্থাপন করা হয়।

এএইচ