রাজধানীর ভাষানটেক এলাকায় বাংলালিংকের এক রিপ্রেজেনটেটিভ (এসআর) কর্মকর্তাকে কুপিয়ে এক লাখ টাকা ও দেড় লাখ টাকা মূল্যের সিমকার্ড ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম মো. শাহপরান (২৩)। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় দোকানদার ওসমান দেয়ান বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার সময় ভাষানটেক লিলিট চাইল্ড কেয়ার স্কুলের সামনে ছয়জন ছিনতাইকারীরা মিলে শাহপরানকে এলোপাথারীভাবে কোপায়। এতে তিনি মারাত্মক জখম হন। ওই সময়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ও দেড়লাখ টাকা মূল্যের সীম কার্ড নিয়ে যায়।

পরে স্থানীয় দোকানীরা মিলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কজে হাসপাতালে ভর্তি করেন। আহত শাহপরান বাংলালিংকের মিরপুর ১০ নম্বরের এমকে প্লাসের রিপ্রেজেনটিভ এসআরের দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক টাইমনিউজবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআর/ এআর