নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সাথে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (৩১ মে) দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের হলরুমে এ সভা হয়।

জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার মোঃ এরশাদুল আলম , নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তৃতায়, নড়াইল জেলার উন্নয়নে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বক্তৃতাকালে সাংবাদিকরা, নড়াইলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নসহ চিত্রা, নবগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, হাটবাড়িয়া জমিদার বাড়িকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, শহরে চিত্রা নদীর দুপাড়ে রাস্তা নির্মাণ, শিল্পী এসএম সুলতানের স্মৃতিগুলি সংরক্ষণ সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্য সমাধানের জন্য জেলা প্রশাসকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে গত, গত ২৬ মে মোঃ এমদাদুল হক চৌধুরী নড়াইল জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

রিন্টু/জারিফ