রাজধানীর বংশাল এলাকার একটি গার্মেন্টস থেকে বকুলি আক্তার (২১) নামের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ভান্ডারিয়া গার্মেন্টসের অপারেটর ছিলেন ওই নারী।
বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃতের সহকর্মী হেলাল উদ্দিন জানান, বুধবার সকালে কারখানায় কাজ করার একপর্যায়ে বকুলির মোবাইল থেকে কল আসে। কল পেয়ে তিনি ওই গার্মেন্টসের একটি ফাঁকা রুমে কথা বলতে যান। কিন্তু ফোনের ওপ্রান্ত থেকে কোনো কথা শুনতে পান না তিনি। এরপর এক ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ায় বকুলি কাজে না আসায় সন্দেহ সৃষ্টি হয় তার মনে।
হেলাল দাবি করেন, এক পর্যায়ে অন্যান্যদের নিয়ে বিভিন্ন কক্ষে বকুলির খোঁজ করতে থাকেন তিনি। পরে ওই কারখানার একটি ফাঁকা রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তারা বকুলিকে দেখতে পান।
সেখান থেকে বুকলিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ হেলালকে আটক করেছে। মৃত বকুলি আক্তার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের মোহাম্মদ আসলামের স্ত্রী।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]