২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধ সমর্থনে শাহবাগে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সকাল ৮টার দিকে মিছিলটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শুরু হয়ে জিয়া শিশু পার্কের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাবি সূর্যসেন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মারুফ-উল ইসলাম রনিক, জহুরুল হক হলের সহ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান খোকন, এসএম হলের মামুন খান, তানজীল হাসান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মাসুদ আলম, জাফর (এস এম হল), শফিক (মহসিন হল), শাকির (একুশে হল),

শাফি (সূর্যসেন হল), জনি (জসিম উদ্দিন হল ), শিপন (এস, এম হল), মিথুন (জগন্নাথ হল ), রিয়াদ (একুশে হল ), নুরুন্নবী, আনোয়ার (সূর্যসেন হল ), আরিফ (মুজিব হল ), রিয়াজ (মহসিন হল), শুভ (সূর্যসেন হল), শামিম (সূর্যসেন হল), প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জোবায়ের হোসেন আক্কাস, সুইট প্রমুখ।

এআর