নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার সময় ৯০ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার ফতুল্লায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগের রাতেও আটক করা অন্তত ৫ শতাধিক লোকজনকে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেল স্টেশন এলাকায় একটি ট্রাক থেকে ৫০ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়। তারা কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা এলাকার বাসিন্দা। তাদের বুঝিয়ে শুনিয়ে বাসায় ফেরত পাঠানো হয়েছে।

অপরদিকে, রাত পৌনে ১২টায় ফতুল্লার পাগলা রসুলপুল এলাকা থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। তারাও কিশোরগঞ্জ জেলার যাত্রী।

ওসি আরও জানান, ইতোমধ্যে করোনার কারণে নারায়ণগঞ্জকে লকডাউন করা হয়েছে। নারায়ণগঞ্জে ইনপুট আউটপুট বন্ধ করা হয়েছে। করোনায় নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় নারায়ণগঞ্জের লোকজন গিয়ে সেখানে করোনা ছড়াচ্ছে। সে কারণে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

এমবি