চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে সাউথ সেশন নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সাগরিকায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় ও যান চলাচল স্বাভাবিক করে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, এ গার্মেন্টসে দীর্ঘদিন ধরে মালিক-শ্রমিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখন শ্রমিকরা গার্মেন্টসের সামনে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পাহাড়তলী থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।
এইচ ই





