সিরাজগঞ্জ শহরের এমএ মতিন বাসটার্মিনাল এলাকায় বাস চাপায় অজ্ঞাতপরিচয়ে এক সিএনজি আরোহী (৫০) নিহত হয়েছেন।এসময় আরো অন্তত ৪ আরোহী আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের এম এ মতিন বাস টার্মিনালের সামনে পৌছলে বিপরীতমুখি একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয়ে ওই সিএনজি আরোহী নিহত হন। আহত হয় আরো অন্তত ৪ জন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





