নোয়াখালী খাদ্য নিয়ন্ত্রণ অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের সার্কেট হাউজ রোডে অবস্থিত খাদ্য নিয়ন্ত্রণ অফিসে রহস্য জনক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নোয়াখালী  ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সার্কিট হাউজ রোডের খাদ্য অফিসে আগুন জ্বলতে দেখে প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে জেলার সদর উপজেলা দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের কিছু পুরানো নথিপত্র পুড়ে যায়।

তবে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্ত হুমায়ুন কবির দাবি করেছেন তিনি একটি শব্দ শুনতে পান এবং পেট্রলবোমা মেরে আগুন ধরানো হয়েছে বলে দাবী করেন। আগুনে অফিসের স্টোর রুমের কিছু নথিপত্র পুড়ে যায়।

জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সুধারাম মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সার্ভিসের সাথে সাথে আমরা ঘটনা স্থলে এসেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

কেএইচ