নতুন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আমাদের লক্ষ্য নিরপেক্ষ নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। এজন্য সবার সহযোগিতা চাই।
নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক কাজ করবে কমিশন। আমরা কাজের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করবো এবং সবার মাঝে আস্থা ফিরিয়ে আনবো।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বেতিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তি কিংবা দলের কাছে মাথা নত না করে কঠোর হস্তে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালানা করে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবো। কিছুদিন পর তারাও (বিএনপি) বুঝতে পারবে নতুন কমিশন কতটুকু নিরপেক্ষ।
প্রশাসন ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানসহ আরও অনেকে।
এমবি





