রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: ওয়ালিদ হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, পাঁচ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও আট হাজার ২৪৯ ইয়াবা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।





