জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই অভিনন্দন বার্তার কথা জানান।
একমাত্র টেস্ট ম্যাচের পর আজ শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করে বাংলাদেশ। জবাবে ১২১ থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন লিটন দাস। বল হাতে পাঁচটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
টস: জিম্বাবুয়ে
বাংলাদেশ: ২৭৬/৯ (৫০ ওভার)
লিটন ১০২, আফিফ ৪৫, রিয়াদ ৩৩, মিরাজ ২৬
জংওয়ে ৫১/৩, মুজারাবানি ৪৭/২, এনগারাভা ৬১/২
জিম্বাবুয়ে: ১২১/৯ (২৮.৫ ওভার)
চাকাভা ৫৪, টেলর ২৪
সাকিব ৩০/৫, তাসকিন ২২/১
ফল: বাংলাদেশ ১৫৫ রানে জয়ী।
এমবি





