রানা প্লাজা ট্রাজিডি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজায় নিহতদের স্মরণে ও রূহের মাগফিরাত কামনায় দোওয়া ও মুনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, শ্রমিক নেতা জুলহাস মিয়া, মো. আলম ও আবুল হাসেম প্রমূখ। নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারি জেনারেল সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
এআই





