ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ উদ্ধার করা হয় ৩০ বস্তা চাল।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বিষয়টি জানান।

পুলিশ সুপার নূরে আলম জানান, গত ১৯শে জুন রাতে আলালপুরস্থ মের্সাস মামুন এন্টার প্রাইজ অটো রাইস মিলে সংঘবব্ধ ডাকাত চক্র তাদের ব্যবহৃত ট্রাক নিয়ে প্রবেশ করে মিলের নাইট গার্ডকে হাত বেঁধে চাউলের গোডাউনের তালা ভেঙ্গে ৬৫ বস্তা চাউল ডাকাতি করে পালিয়ে যায়। এ ব্যাপারে পরে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ১০দিন পর মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজীর নেতৃত্বে পুলিশের একটি টিম গাজীপুর জেলার টঙ্গীর সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান হাফিজুর রহমান, সদস্য রফিকুল ও আলীকে গ্রেফতার করে, গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া স্বীকারোক্তি মতে একই জেলার কোনাবাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক নং-০০২৫৩ জব্দ করে ।

পরে পুলিশ দেয়া স্বীকারোক্তি মতে মঙ্গলবার ভোরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের তারাটিয়া হতে ময়মনসিংহের আলালপুরের রাইস মিলের লুন্ঠিত ৩০ বস্তা চাউলসহ আরেক ডাকাত ছামিউলকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

এসএইচ