বিশ্বের সুখী দেশের তালিকায় পিছিয়েছে বাংলাদেশ। বিশ্ব সুখী সূচক-২০১৫ এর প্রতিবেদনে বিশ্বের মোট ১৫৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯ তম। আগের প্রতিবেদনে দেশটি ছিল ১০৮ তম।
মাথাপিছু জিডিপি, গড় আয়ু, দুর্নীতির মাত্রা ও সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর ভিত্তি ধরে জাতিসংঘের অধীনে ওই সমীক্ষা চালায় সাসটেনবেল ডেভেলভমেন্ট সলিউশনস নেটওর্য়াক (এসডিএসএন)। যুক্তরাষ্ট্রের বিখ্যাত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ওই সমীক্ষার তথ্য-উপাত্ত বিন্যাস করে।
সমীক্ষায় সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে পাঁচটি দেশ- সুইজারল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও কানাডা।
সুখী দেশের তালিকায় একেবারে নিচের সারিতে রয়েছে যথাক্রমে- টোগো, বুরুন্ডি, সিরিয়া, বেনিন ও রুয়ান্ডা।
এ তালিকায় বাংলাদেশের চেয়ে পেছনে ভারত। তাদের অবস্থান ১১৭তম। দেশটির আগের অবস্থান ছিল ১১১ তম।
আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ-ভারতের চেয়ে সুখী দেশের তালিকায় এগিয়ে পাকিস্তান। আগের ও বর্তমান উভয় প্রতিবেদনে দেশটির অবস্থান একই। ৮১ তম। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে ভুটান (৭৯)। নেপাল রয়েছে ১২১, শ্রীলঙ্কা ১৩২ আর আফগানিস্তান ১৫৩তম স্থানে। এ তালিকায় বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান ১৫তম।
জেএ





