মেহেরপুর বাস-মিনিবাস মালিক-শ্রমিক এবং ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ঐক্যজোটের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শফিকুল ইাসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মালিক-শ্রমিকদের দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

বাস ভাঙচুর, বাস মালিক লাঞ্ছিত করার প্রতিবাদ ও ওই মামলার আসামিদের গ্রেফতার এবং মেহেরপুর-কাথুলী ও মেহেরপুর-মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ওই ধর্মঘট ডাক দেন মালিক-শ্রমিক ঐক্যজোট।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু, প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, সদস্য সাফুয়ান আহমেদ রুপক, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী সভাপতি এনামুল হক, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমুখ।

কেএইচ