চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলী লতিফপুর এলাকায় অগ্নিকাণ্ডে একটি ময়দার বস্তার গুদাম পুড়ে গেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশু দাশ জানান, আকবর শাহ থানার উত্তর কাট্টলী লতিফপুর এলাকায় একটি ময়দার বস্তার গুদামে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামটি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই লাখ টাকা।

তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

কেএইচ