পদ্মা সেতু নির্মাণে পাইলিং এবং নদী শাসনের কাজে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের মাওয়ায় পৌঁছেছে দুটি ভাসমান ক্রেন ও দুটি লাইটার ভাইসাল।

আর এর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ আরো এক ধাপ এগিয়ে গেল। সেতুর কাজে এই প্রথম নদীতে বহনযোগ্য ভাসমান যন্ত্রাংশ এসে পৌঁছাল পদ্মায়।

ঠিকাদারী প্রতিষ্ঠান চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানি মুল পদ্মা সেতু নির্মাণ ও একই দেশের সিনো হাইড্রো কোম্পানি নদী শাসনের কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া নৌ-ট্রাফিকের ইন্সপেক্টর রিয়াদ হোসেন জানান, এ সব মালামাল মাওয়ার কাছে শিমুলিয়া পয়েন্টে সংরক্ষণ করা হয়েছে।

এর আগে ভাসমান ক্রেন ও লাইটার ভাইসাল প্রথমে চীন থেকে সমুদ্র পথে চট্টগ্রাম বন্দরে আসে। পরে চট্টগ্রাম বন্দর থেকে রাতে পদ্মা সেতু নির্মাণ প্রান্তে এসে পৌঁছে।

জেএ