মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা এবং আওয়ামী লীগ কার্যালয় ও বসতবাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষ।
শুক্রবার বেলা ১১টার দিকে বালুরচর গ্রামে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ইফতার মাহফিল অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভান্ডারী সঙ্গে আওয়ামী লীগ নেতা শুকুর আলী ও নূর বাউলের কথা কাটিকাটি হয়।
এর জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে শুকুর আলী ও নূর বাউলের নেতৃত্বে বালুচর গ্রামে হোসেন ভান্ডারী বাড়িতে হামলা হয়।
এ সময় হোসেন ভান্ডারী দৌড়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন সেখানেও হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর করে। পরে তারা হোসেন ভান্ডারীর বাড়ি ভাঙচুর করে।
সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোনায়েম খান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





