নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলায় শুক্রবার সন্ধ্যায় পিকনিকের একটি বাস খাদে পড়ে ইব্রাহিম (৩৯) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
নিহত ও আহত সবাই মোহাম্মদপুর জেনেভা বিহারী ক্যাম্পের বাসিন্দা। আহত কয়েকজনকে রূপগঞ্জ উপজেলার ভুলতা মেমোরিয়াল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, সোনারগাঁও উপজেলার পেরাব এলাকায় ‘বাংলার তাজমহল’দেখতে আসেন মোহাম্মদপুর জেনেভা বিহারী ক্যাম্পের একদল বাসিন্দা। বেড়ানো শেষে সন্ধ্যায় ফেরার পথে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় সেতুতে ওঠার সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নামে একজন নিহত ও ১০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা, ৮ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





