প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়এ তথ্য জানান।পরীক্ষার পরিবর্তিত তারিখ যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
এ লিখিত পরীক্ষা ২২ আগস্ট, শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





