চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে অবরোধ চলছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনারমোড় এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করে অবরোধকারীরা। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এলে অবরোধকারীরা সরে যায়।

এর আগে শহরে ছাত্রদল ও জামায়াত পৃথক মিছিল করেছে। এ দিকে অবরোধ চললেও সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি অব্যাহত রয়েছে।অবরোধে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পণ্যবোঝাই ট্রাক গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় প্রায় একশ’ পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেআই