বাউলসম্রাট ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস আগামী (১৬ অক্টোবর) শুক্রবার পয়লা কার্তিক। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী স্মরণ উৎসব।
চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরো নানা আয়োজন। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তা রক্ষায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের আখড়া বাড়ি মানেই যেনো সুর সাধনার এক অন্য পৃথিবী। বছর ঘুরে আবারো লালনের তিরোধান দিবস উপলক্ষে সেজে উঠছে গোটা এলাকা।
দূর দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যায় আখড়া বাড়ির আঙিনায় গেলেই। শেষ প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন আখড়া বাড়িকে ঘিরে অনুষ্ঠিতব্য মেলায় অংশ নেবেন এমন দোকানিরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানালেন, প্রতিবছরই সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলা অংশ নেয় সারাদেশ থেকে আসা হাজার মানুষ। তাই নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর লালনের ১শ' ২৫তম তিরোধান দিবস। মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনের লালন উৎসবের মূল আয়োজন।
এআই
জাতীয়
কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবসের প্রস্তুতি চলছে
বাউলসম্রাট ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস আগামী (১৬ অক্টোবর) শুক্রবার পয়লা কার্তিক। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী স্মরণ উৎসব।





