রাঙ্গামাটি শহরের বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে গ্রীষ্মকালীন মৌসুমী ফলের সমাহার। জেলার বিভিন্ন উপজেলার পাহাড়ি এলাকা থেকে গ্রীষ্মকালীন মৌসুমী ফল আসায় বছরের এই সময়ে ব্যবসায়ীরাও প্রদর্শন করেন দেশী ফল।

সাপ্তাহিক হাটে শহরের বনরূপা বাজার, তবলছড়ি বাজার, রিজার্ভ বাজার, ভেদভেদী বাজার ফলের মেলা বসতেও দেখা যায় যদিও এসব আম, কাঁঠাল, আনারস, লিচুর দাম তুলনামূলকভাবে একটু বেশি, তবু বছরের এই সময়টাতেই মৌসুমী ফল কিনতে শহরে মানুষ যেন নিয়ম করেই ভিড় জমান ফলের বাজার গুলোতে।

বনরূপা বাজারের ফল বিক্রেতারা জানান, মানুষ এখন সচেতন, তাই ক্রেতাদের মধ্যে ফরমালিন আতংক আছে।

তারপরও বিক্রিতে খুশি দোকানিরা। ফলের মানও বাজার অনুযায়ী বিভিন্ন দামে ত্রেতারা ও আম, জাম, কাঁঠাল, আনারস, লিচুসহ নানা মৌসুমী ফল কিনে হাসি মুখেই বাড়ি ফিরছেন।

এখনো রাঙ্গামাটিতে আসেনি সবচেয়ে বেশি পরিচিত ও সুস্বাদু রাজশাহীর আম ।

এদিকে ক্রেতা চাকরিজীবী হান্নান অভিযোগ করে বলেন এবছর রাঙ্গামাটির বাজার গুলোতে ফলের দাম বেশি। অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিকেজি ফলের দাম গড়ে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে বিক্রেতারা।

তিনি আরও জানান দেশী ফলের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে বলেই কিছু অসাধু ব্যবসায়ীরা ফরমালিন মিশিয়ে এ অনৈতিক কাজ করেন। কিন্তু কী করবো, বাসায় ছোট বাচ্চারা ফলের জন্য আবদার করে।

ঢাকা,১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর