রাজবাড়ীর দৌলতদিয়া- মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে সোমবার দিনগত রাত সাড়ে ১২টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়।
দৌলতদিয়ায় দায়িত্বরত বিএআইডব্লিউটিএ‘র ম্যানেজার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে কিছু দেখা না যাওয়ায় এ রুটে রাত সাড়ে ১২টা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে, কুয়াশার ঘনত্ব কমে এলে নৌযান চলাচল ফের শুরু হবে।
এর আগে, রোববার ভোরে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।
জেডআই





