টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন।
এমই





