রাজধানীর মধ্য বাড্ডায় সাইফুল ইসলাম (৪৫) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনি মধ্য বাড্ডা কাঁচাবাজার থেকে ফিরছিলেন। এ সময় তিনি জমিদার বাড়ি মোড়ে পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।

মধ্য বাড্ডার খ-১৬৯নং বাসার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, এ সময় তার ছোট ভাই শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ