আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদান উপলক্ষে তিনদিনব্যাপী সরকারি জার্মান সফর শেষে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমান মিউনিখের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট (বাংলাদেশ সময় রাত ২টা ৪০ মিনিট) মিউনিখ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশ্যে রওনা হন।
ফ্লাইটটি আবুধাবির স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
গত মাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর শেখ হাসিনা দুইটি দেশ জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে তাঁর প্রথম বিদেশ সফরের প্রথম ধাপে গত বৃহস্পতিবার এখানে পৌঁছেন।
শেখ হাসিনা শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন।
সম্মেলনের ৫৫তম এডিশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সংকট বিষয়ক একটি গোলটেবিলে বক্তৃতা করেন এবং নিরাপত্তা হুমকি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন।
জেড





