ঢাকা: রাজধানীর শাহ আলী থানা এলাকায় পারিবারিক কলহের জের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত ওই যুবকের নাম সমির মজুমদার(৩০)।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গলায় ফাঁস দেয় সমির।
ঢাকা চিড়িয়াখানার চতুর্থ শ্রেণির কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাশিয়ায়।
শাহ আলী থানা উপ-পরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসমাঈল হোসেন জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে শাহআলী থানাধীন সেকশন-১ ঢাকা চিড়িয়াখানা, পুরাতন স্টাফ কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহতের স্ত্রী শিউলি রানীর সঙ্গে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে অভিমান করে গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে সমীর মজুমদার।
নিহতের ভাই বিকাশ কুমার জানান, দুই বছর আগে তার ভাই সমিরের সাথে বিয়ে হয় শিউলি বেগমের। তাদের কোনো সন্তান নেই।
[b]ঢাকা, জেইউ// ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমআর[/b]
জাতীয়
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা