রংপুর জেলায় চলতি মৌসুমে আঁশবিহীন, মাংসল ও সুমিষ্ট স্বাদের স্থানীয় জাতের ‘হাড়িভাঙ্গা আমের’ বাম্পার ফলন হয়েছে। আগামী মাসের মাঝামাঝি থেকে এই আম সংগ্রহ শুরু হবে।

কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএই) উদ্যান বিশেষজ্ঞ খন্দকার মেজবাহুল ইসলাম আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া আগামী দুই মাস পর্যন্ত অব্যাহত থাকলে আমের বাম্পার ফলন পাওয়া যাবে।

তিনি বলেন, এপ্রিল থেকে নিয়মিত বৃষ্টিপাত স্থানীয় জাতের ভালো আমের উচ্চ ফলনে ব্যাপক সহায়ক হয়েছে। দেশে ও বিদেশে এসব আমের ব্যাপক চাহিদা রয়েছে।

ডিএই সূত্র জানায়, কৃষকদের মাঝে হাড়িভাঙ্গা আমের বাণিজ্যিক চাষের আগ্রহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জেলার গ্রামীণ এলাকায় শত শত লোক স্বনির্ভরতা অর্জনে এই আম আবাদ করছে।

৬,২০০ বেশী কৃষক ও আগ্রহী লোক ক্ষুদ্র, মধ্যম ও বড় ধরনের ৪,২০০ বাগানে আম চাষ করেছে। জেলায় গত বছর ১৪৭ কোটি টাকা মূল্যের ২১ হাজার টন আম উৎপাদনের পর চলতি মৌসুমে ৫,৭০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে গোটা রংপুর বিভাগের পাশাপাশি জেলায় আম চাষ দ্রুত বৃদ্ধি পাওয়ায় চলতি মৌসুমে ২২ হাজার টন আম উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছেন।

এসএইচ