যুক্তরাষ্ট্রের মিয়ানমার বিষয়ক সিনিয়র উপদেষ্টা জুডিথ কেফকিন দু’দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থান করবেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার টাইম নিউজ বিডিকে জানায়, ঢাকায় পৌঁছানোর আগে ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন মার্কিন এ উপদেষ্টা। আর ২ থেকে ৩ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থানের পর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইয়াঙ্গুন, নাইপিদোসহ মায়ানমারের অন্যান্য শহরগুলো সফর করবেন।
সফরে পৃথক বৈঠকে সহযোগী দেশগুলোর শান্তি প্রক্রিয়া, মানবাধিকার ও অন্যান্য সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আলোচনা করবেন কেফকিন।
তাছাড়া মিয়ানমারে গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে।
[b]ঢাকা,৩০জানুয়ারি,(টাইমনিউজবিডি),[/b][b]এসএইচ[/b]